Mohit Sharma, IPL 2023: ৩ বছর পর আইপিএলে ফিরে দুর্দান্ত মোহিত, খেলা উৎসর্গ করলেন ক্যান্সারে প্রয়াত বাবাকে
৩ বছর পর ফিরে রোমাঞ্চিত ছিলেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি জানতেন তাঁকে দশম ওভারে বল দেওয়া হবে।
মোহালিতে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে গুজরাত টাইটানস। পাঞ্জাবকে বড় রান তুলতে না পারায় কৃতিত্ব মোহিত শর্মার, যিনি ২০২০ সালের পর আইপিএলে ফিরে ১৮/২ করে ম্যাচ সেরার পুরস্কার পান। ম্যাচের পরে এই প্রক্রিয়ায় সৎ থাকা এবং ফল পাওয়ার কথা বলেছেন এই পেসার। আইপিএলের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করা একটি ভিডিওতে মহম্মদ শামিকে মোহিত জানিয়েছেন, তাঁর অভিষেকের দশ বছর পূর্তির কথা তিনি ভুলেই গিয়েছিলেন। ৩ বছর পর ফিরে রোমাঞ্চিত ছিলেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি জানতেন তাঁকে দশম ওভারে বল দেওয়া হবে। কোচ, ম্যানাজমেন্ট সবার সঙ্গে অনেক সময় কাটানোর জন্য বিষয়টি তাঁর কাছে সহজ হয়ে যায়। সেই সময় তাঁর থেকে শামি জানতে চান তাঁর এই দারুণ ইনিংস তিনি কাকে উৎসর্গ করবেন। তখন তিনি জানান, শেষ খেলার পর ক্যান্সারে তাঁর বাবার প্রয়াণ ঘটে এবং তিনি এই খেলা তাঁকেই উৎসর্গ করেন।
দেখুন ভিডিও
Playing his first IPL since 2020, @gujarat_titans' Mohit Sharma dedicates his show to a very special person 🫶
𝘿𝙤 𝙣𝙤𝙩 𝙢𝙞𝙨𝙨 this wholesome conversation between @MdShami11 and #GT debutant Mohit Sharma 🤝
Full Interview 🎥🔽 #TATAIPL | #PBKSvGT https://t.co/P0Awmr0Sr3 pic.twitter.com/um1gpMbvSu
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 14, 2023 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

