Matt Henry Bowled Out Usman Khawaja: দেখুন, ম্যাট হেনরির ইনসুংঙ্গারে উড়ল উসমান খোয়াজার মিডল স্টাম্প

৪১ তম ওভারে কিউই পেসার একটি ইনসুইঙ্গার বল করেন এবং খোয়াজার বুঝে ওঠার আগেই ব্যাট এবং প্যাডের মধ্যে ফাঁক খুঁজে পেয়ে বল মিডিল স্টাম্পে গিয়ে লাগে

Matt Henry Bowled Out Usman Khawaja: দেখুন, ম্যাট হেনরির ইনসুংঙ্গারে উড়ল উসমান খোয়াজার মিডল স্টাম্প
Matt Henry Bowled Out Usman Khwaja (Photo Credit:@KW_Fans436/ X)

নিউজিল্যান্ডের ডানহাতি পেসার ম্যাট হেনরি (Matt Henry) বিশ্ব ক্রিকেটের অন্যতম আন্ডাররেটেড সুইং বোলার। ৩২ বছর বয়সী হেনরি অত্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী এবং বল দু'দিকেই সুইং করানোর ক্ষমতা রাখেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তিনি এই দক্ষতা প্রদর্শন করেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ৪১তম ওভারে বল করতে নেমে হেনরি উসমান খোয়াজাকে (Usman Khawaja) ড্রাইভে প্রলুব্ধ করার জন্য অফ সাইডে ফুল লেন্থ বল করতে থাকেন সংযম দেখিয়ে। সেই সময় অজি ওপেনার তার শরীরের বেশিরভাগ ওজন ব্যাকফুটে দিয়ে রেখেছিলেন এবং এগিয়ে আসতে অনিচ্ছুক বুঝতে পেরে কিউই পেসার একটি ইনসুইঙ্গার বল করেন এবং খোয়াজার বুঝে ওঠার আগেই ব্যাট এবং প্যাডের মধ্যে ফাঁক খুঁজে পেয়ে বল মিডিল স্টাম্পে গিয়ে লাগে। শুরু থেকেই স্লো খেলা খোয়াজা ১১৩ বলে ৩৩ রান করে ফিরে যান এদিকে, ম্যাট হেনরি ৪ উইকেট নিয়ে কিউইদের মধ্যে সেরা ছিলেন। NZ vs AUS 1st Test, Day 1 Stumps: ক্যামরন গ্রিনের শতকে কিউই বিপদ থেকে উদ্ধার অজিরা

দেখুন ভিডিও

দেখুন ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).