Mark Wood Ruled Out: সারেনি চোট, সারা বছরের জন্য ছিটকে গেলেন মার্ক উড

ইংল্যান্ডের আসন্ন পাকিস্তান ও নিউজিল্যান্ড টেস্ট সফরে খেলতে পারবেন না উড। ইসিবি জানিয়েছে, উডের লক্ষ্য আগামী বছর ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হয়ে ওঠা

Mark Wood Ruled Out: সারেনি চোট, সারা বছরের জন্য ছিটকে গেলেন মার্ক উড
Mark Wood (Photo Credit: @Cricketracker/ X)

কনুইয়ের চোটের কারণে ফাস্ট বোলার মার্ক উড (Mark Wood) ২০২৪ সালের বাকি সময়ের জন্য ছিটকে গিয়েছেন। এর আগে চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেয়ে ডান কনুইয়ে চোট পান এই স্পিডস্টার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, স্ক্যানে জানা গেছে, উডের 'হাড়ের স্ট্রেস ইনজুরি' রয়েছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেললেও লর্ডস ও কেনিংটন ওভালে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলতে পারেননি এই পেসার। আগামী বছর অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিটনেস পেতে ৩৪ বছর বয়সী উডকে ইসিবির মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে রাখা হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে উড তার উরুতেও আঘাত পেলেও সেই আঘাত সারিয়ে উঠেছেন তিনি। । ENG vs SL 3rd Test, Day 2 Live Streaming: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট দ্বিতীয় দিন, কোথায় সরাসরি দেখবেন ভারতে

মার্ক উডের চোটের খবর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).