Major League Cricket 2024: লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ৪ উইকেটে পরাজিত করে এমএলসি-র প্লেঅফে এমআই নিউইয়র্ক

খেলার প্রথমে ব্যাট করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ১৯.১ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। জবাবে এমআই নিউইয়র্ক ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের লক্ষ্যপূরণ করে ম্যাচ জিতে নেয়।

Major League Cricket 2024: লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ৪ উইকেটে পরাজিত করে এমএলসি-র প্লেঅফে এমআই নিউইয়র্ক
MI Newyork Into Playoff Photo Credit: X@MLCricket

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মেজর লীগ ক্রিকেটের ১৯তম ম্যাচ  লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম এমআই নিউইয়র্কের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে এমআই নিউইয়র্ক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর শেষ পর্যন্ত তাঁদের সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়।লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে এমআই নিউইয়র্ক ।

খেলার প্রথমে ব্যাট করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ১৯.১ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। জবাবে এমআই নিউইয়র্ক ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের লক্ষ্যপূরণ করে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রশিদ খান। রশিদ ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া ব্যাট হাতে করেন ৫ রান।  এরপরে এলিমিনেটর গ্রুপে এমআই নিউইয়র্ক টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).