South Africa Cricket: চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন লুঙ্গি এনগিডি, ফিট হওয়ার পথে বাভুমা

শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে প্রথম টেস্টের জন্যও টেম্বা বাভুমার খেলা কিছুটা সন্দেহজনক। তবে বাম কনুইয়ের চোট থেকে প্রায় সেরে উঠেছেন তিনি। ১৮ নভেম্বর তার ফিটনেস পরীক্ষা হবে

South Africa Cricket: চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন লুঙ্গি এনগিডি, ফিট হওয়ার পথে বাভুমা
Lungi Ngidi and Temba Bavuma (Photo Credits: Proteas Men/ X)

কুঁচকির চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে সব ফরম্যাট সফর থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। গত মাসে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে আর কোনো ক্রিকেট না খেলা এনগিডির স্ট্রাকচারড কন্ডিশনিং পিরিয়ডের অংশ হিসেবে মেডিকেল অ্যাসেসমেন্ট করা হয়। তিনি এখন রিহ্যাব শুরু করবেন এবং জানুয়ারিতে অ্যাকশনে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে প্রথম টেস্টের জন্যও টেম্বা বাভুমার (Temba Bavuma) খেলা কিছুটা সন্দেহজনক। তবে বাম কনুইয়ের চোট থেকে প্রায় সেরে উঠেছেন তিনি। ১৮ নভেম্বর তার ফিটনেস পরীক্ষা হবে। আগামী ২৭ নভেম্বর ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। গত তিন বছরে টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক বাভুমা গত মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মাঠ ছাড়ার পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। SA vs IND 3rd T20I Scorecard: তিলকের শতকে জয়, বুমরাহকে টপকে টি২০ ক্রিকেটে ভারতের সেরা অর্শদীপ

ছিটকে গেলেন লুঙ্গি এনগিডি, ফিট হওয়ার পথে টেম্বা বাভুমা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).