Legends League Cricket: দেশে ফিরছে লেজেন্ডেস লিগ ক্রিকেট, আগামী আসর ১৮ নভেম্বর থেকে
সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, হাশিম আমলা, রস টেইলর, ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা এলএলসির প্রথম আসরে খেলেছিলেন
আগামী ১৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) দ্বিতীয় আসর। গত বছর অক্টোবরে এলএলসির প্রথম সিজন জিতেছিল ইন্ডিয়া ক্যাপিটালস। আয়োজকদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'লেজেন্ডস লিগ ক্রিকেটের আসন্ন ফ্র্যাঞ্চাইজি মরসুম অবশ্যই ভারতীয় ক্রিকেটের স্বাদ আরও বাড়িয়ে দেবে।' আগামী মরসুমে নতুন ভেন্যুতে খেলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, হাশিম আমলা, রস টেইলর, ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা এলএলসির প্রথম আসরে খেলেছিলেন। এলএলসির কমিশনার রবি শাস্ত্রী জানিয়েছেন, বিশ্বমানের প্রতিযোগিতামূলক ক্রিকেটকে সব সময় স্বাগত। আরও কিংবদন্তীরা খেলায় যোগ দেওয়ায় মাঠে আরও অনেক মজার আশা করা হচ্ছে। তিনি আরও যোগ করে বলেন, 'আমরা আশা করছি, এই লিগকে ক্রিকেটপ্রেমীদের জন্য অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলতে পারব।' Pooran-Rizwan Withdrawn From BBL: আন্তর্জাতিক প্রতিশ্রুতির কারণে বিবিএল থেকে সরলেন নিকোলাস পুরান ও মহম্মদ রিজওয়ান
#LegendsLeagueCricket is back in India! 🎉 After a successful last season, we're thrilled to announce our return with a whirlwind of cricket action from 18th Nov. to 9th Dec!#LLCT20 pic.twitter.com/Ry0OJWmSiw
— Legends League Cricket (@llct20) August 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 01, 2023 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

