SL vs AUS Test Series: সেরেছে আঙুলের চোট, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া দলে থাকছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যান

বাঁহাতি স্পিনার কুহনেম্যান গত সপ্তাহে বিবিএলে খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। তবে এই সপ্তাহে অনুশীলনে বোলিং করতে পেরেছেন তিনি। ভিক্টোরিয়ার তরুণ ব্যাটার অলিভার পিকের সঙ্গে সপ্তাহের শেষে শ্রীলঙ্কায় পৌঁছাবেন তিনি।

SL vs AUS Test Series: সেরেছে আঙুলের চোট, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া দলে থাকছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যান
Matthew Kuhnemann (Photo Credit: Cricket Australia/ X)

SL vs AUS Test Series: বুড়ো আঙুলের হাড় ভাঙার পর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠায় শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া টেস্ট দলে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন ম্যাথু কুহনেম্যান (Matthew Kuhnemann)। বাঁহাতি স্পিনার কুহনেম্যান গত সপ্তাহে বিবিএলে খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। তবে এই সপ্তাহে অনুশীলনে বোলিং করতে পেরেছেন তিনি। ভিক্টোরিয়ার তরুণ ব্যাটার অলিভার পিকের সঙ্গে সপ্তাহের শেষে শ্রীলঙ্কায় পৌঁছাবেন তিনি। ২৮ বছর বয়সী কুহনেমান শ্রীলঙ্কায় দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য। গলে দুটি টেস্টই টার্নিং পিচে তাঁকে মাঠে লাগবেই অজিদের। কিন্তু গত বৃহস্পতিবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্রিসবেন হিটের ম্যাচে বুড়ো আঙুলে আঘাত পেলে তার সফর ঝুঁকির মুখে পড়ে। নাথান লায়ন এবং টড মারফির পাশাপাশি অস্ট্রেলিয়া স্কোয়াডের তিনজন ফ্রন্টলাইন স্পিনারের মধ্যে কুহনেম্যান একজন, যদিও স্কোয়াডে বেশ কয়েকজন পার্টটাইমার রয়েছে, তাদের মধ্যে ট্র্যাভিস হেড সেরা। Michael Clarke: অস্ট্রেলিয়ার ক্রিকেট হল অফ ফেমে নাম জুড়ল প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের

শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া দলে থাকছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 24, 2025 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).