Kyle Coetzer Retirement: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা স্কটল্যান্ডের কাইল কোয়েত্জারের

৩৮ বছর বয়সী স্কটল্যান্ডের সাবেক অধিনায়ক কাইল ৮৯ ম্যাচে ৩১৯২ রান করে একদিবসীয় ক্রিকেটে স্কটল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।

Kyle Coetzer Retirement: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা স্কটল্যান্ডের কাইল কোয়েত্জারের
Scotland Cricketer Kyle Coetzer (Photo Credit: ICC/ Twitter)

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন স্কটল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার কাইল কোয়েত্জার (Kyle Coetzer)। ইসিবি হাবের অন্যতম আঞ্চলিক মহিলা দল নর্দান ডায়মন্ডসের সহকারী কোচের পদটি গ্রহণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, স্পেনে প্রাক-মরসুমে অনুশীলন ক্যাম্পের জন্য ডায়মন্ডস স্কোয়াডের প্রধান হিসেবে চলতি সপ্তাহে নতুন দায়িত্ব শুরু করবেন কাইল। ৩৮ বছর বয়সী স্কটল্যান্ডের সাবেক অধিনায়ক কাইল ৮৯ ম্যাচে ৩১৯২ রান করে একদিবসীয় ক্রিকেটে স্কটল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। সব ধরনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে ১১০টি ম্যাচ খেলার পর গত বছর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কাইল। গত মাসে নেপালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ ট্রফি জেতার দলে ছিলেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 23, 2023 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).