Kris Srikkanth, Asia Cup 2023: 'আনফিট' কেএল রাহুলকে দলে নেওয়ায় নির্বাচকদের উপর অসন্তুষ্ট শ্রীকান্ত
আগরকর নিশ্চিত করেন, শ্রেয়স আইয়ার ১০০ শতাংশ ফিট থাকলেও লোকেশ রাহুলের নতুন চোট রয়েছে
এশিয়া কাপ ২০২৩-এ কেএল রাহুলকে দলে নেওয়ার জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক ক্রিস শ্রীকান্ত। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণার সময় আগরকর নিশ্চিত করেন, শ্রেয়স আইয়ার ১০০ শতাংশ ফিট থাকলেও লোকেশ রাহুলের নতুন চোট রয়েছে। লোকেশ রাহুলের ব্যাকআপ কিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। ক্রিস শ্রীকান্ত তাঁর YouTube চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, 'লোকেশ রাহুলের চোট রয়েছে। বাছাইয়ের সময় যদি কোনও প্লেয়ার ফিট না হয়, তা হলে তাকে বেছে নেওয়া উচিত নয়। এটাই ছিল তাঁদের নীতি। সিলেকশনের দিন যদি কোনও প্লেয়ার ফিট না হয়, তাহলে তাকে সিলেকশন করবেন না। এখন ওরা বলছে, ও হয়তো দু'একটা ম্যাচের পর খেলবে, আর সেই কারণে সঞ্জু স্যামসনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বেছে নিয়েছে। এ সব কী।' IND vs IRE 3rd T20I Live Streaming: ভারত বনাম আয়ারল্যান্ড তৃতীয় প্রথম টি-২০, সরাসরি দেখবেন যেখানে
Kris Srikkanth isn't happy with KL Rahul's selection 😳🏏#KrisSrikkanth #KLRahul #Indiancricket #AsiaCup2023 #Insidesport #CricketTwitter pic.twitter.com/aXpMaGmN0L
— InsideSport (@InsideSportIND) August 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2023 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

