Kyle Jamieson, IPL 2025: পাঞ্জাব কিংসে যোগ দিলেন কিউই পেসার কাইল জেমিসন

শেষবার আরসিবি ১৫ কোটি টাকার বিশাল অর্থে সই করান। তিনি নিলামে আরসিবির সবচেয়ে দামী প্লেয়ার ছিলেন। এখনও পর্যন্ত তার আইপিএল কেরিয়ারে নয়টি ম্যাচে নয়টি উইকেট নেন। এখন তাকে পাঞ্জাব কিংস ২ কোটি টাকায় দলে নিয়েছে

Kyle Jamieson, IPL 2025: পাঞ্জাব কিংসে যোগ দিলেন কিউই পেসার কাইল জেমিসন
Kyle Jamison (Photo Credit: PBKS/ X)

Kyle Jamieson, IPL 2025: নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন (Kyle Jamieson) আইপিএল ২০২৫ (IPL 2025)-এর বাকি অংশের জন্য পাঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সি পরার জন্য প্রস্তুত। এই লম্বা ফাস্ট বোলার কিউই পেসার লকি ফার্গুসনের (Lockie Ferguson) পরিবর্তে আসছেন। লকি হ্যামস্ট্রিং চোটের কারণে আগেই বাদ পড়েছে। আনুষ্ঠানিকভাবে পাঞ্জাব এই বিষয়ে নিশ্চিত করেছে। জেমিসন এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলেন সেবার কাইল জেমিসনকে ২০২১ আইপিএল নিলামে আরসিবি ১৫ কোটি টাকার বিশাল অর্থে সই করান। তিনি নিলামে আরসিবির সবচেয়ে দামী প্লেয়ার ছিলেন। এখনও পর্যন্ত তার আইপিএল কেরিয়ারে নয়টি ম্যাচে নয়টি উইকেট নেন। এখন তাকে পাঞ্জাব কিংস ২ কোটি টাকায় দলে নিয়েছে। পিবিকেএস বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ১১ ম্যাচে ৭টি জয় এবং ৩টি পরাজয় পেয়েছে তারা, একটি ম্যাচের কোনও ফলাফল আসেনি। Jonny Bairstow, IPL 2025: আইপিএল প্লে-অফে পৌঁছালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন জনি বেয়ারস্টো

পাঞ্জাব কিংসে কাইল জেমিসন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 16, 2025 11:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).