Karun Nair, IPL 2023: লখনউ সুপার জায়ান্টসে কে এল রাহুলের পরিবর্ত হিসেবে জায়গা পেলেন করুণ নায়ার
৫০ লক্ষ টাকার বিনিময়ে তিনি লখনউ সুপার জায়ান্টসে যোগ দেবেন
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) শুক্রবার লোকেশ রাহুলের পরিবর্তে করুণ নায়ারকে আইপিএল ২০২৩-এর বাকি ম্যাচগুলির জন্য দলে নিয়েছে। ২০২৩ আইপিএল মরসুমে লখনউয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন রাহুল। তাঁর পরও তিনি ব্যাট করতে আসেন তবে ওপেনার হিসেবে নয় ১১ নম্বরে। গতকাল ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে তাঁর উরুতে অস্ত্রোপচারের খরব জানান তিনি। আইপিএল থেকে বাদ পড়েছেন তিনি, থাকবেন না টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। রাহুলের পরিবর্ত হিসেবে আসা করুণ এখনও পর্যন্ত আইপিএলে ৭৬টি ম্যাচ খেলেছেন এবং তাঁর সংগ্রহে ১৪৯৬ রান রয়েছে। ৫০ লক্ষ টাকার বিনিময়ে তিনি লখনউ সুপার জায়ান্টসে যোগ দেবেন।
Lucknow Super Giants have drafted in Karun Nair as a replacement for KL Rahul for the remainder of #IPL2023 https://t.co/NSLrDaqPaB pic.twitter.com/MnjlMbb8IV
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2023 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

