Jos Buttler Shocking IPL Record: বাটলারের দুর্দশা, মরসুমে সবচেয়ে বেশী Duck'র রেকর্ড রাজস্থান ওপেনারের

এই মরসুমে তিনি মোট পাঁচবার শূন্যতে আউট হয়েছেন

Jos Buttler Shocking IPL Record: বাটলারের দুর্দশা, মরসুমে সবচেয়ে বেশী Duck'র রেকর্ড রাজস্থান ওপেনারের
RR Opener Jos Buttler (Photo Credit: IPL/ Twitter)

আইপিএল ২০২৩ মরসুম ভালোভাবেই শুরু করেছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। কিন্তু মরসুম যত এগিয়েছে, পারফরম্যান্সে অসামঞ্জস্যতার মুখোমুখি হয়েছেন তিনি। সেই সঙ্গে আইপিএলে এক অনভিপ্রেত রেকর্ড গড়লেন বাটলার। শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দলের শেষ লিগ ম্যাচে ০ রানে আউট হওয়ার পর তিনি এক মরসুমে সর্বোচ্চ শূন্য রানের রেকর্ড গড়েন। এই মরসুমে তিনি মোট পাঁচবার শূন্যতে আউট হয়েছেন। উল্লেখ্য তিনি ২০১৬ থেকে ২০২২ সালের আইপিএল মরসুমের মধ্যে মাত্র একবার শূন্যতে ফিরেছিলেন। এর আগে ডেকান চার্জার্সের হার্শেল গিবস, পুনে ওয়ারিয়র্সের মিঠুন মানহাস, সানরাইজার্স হায়দরাবাদের মণীশ পাণ্ডে,দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান, সানরাইজার্স হায়দরাবাদের নিকোলাস পুরান এবং কলকাতা নাইট রাইডার্সের ইয়ন মর্গ্যান আইপিএলের এক মরসুমে চারটি করে Duck'র রেকর্ড করেছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2023 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).