Irfan Patahan on Ramesh Bidhuri: সংসদে বিজেপি সাংসদের ঘৃণা ভাষণ নিয়ে যা বললেন তারকা ক্রিকেটার ইরফান পাঠান

সংসদে দাঁড়িয়ে বিরেধী দলের সাংসাদকে নিয়ে করা বিজেপি সাংসদ রমেশ বিধুরীর ঘৃণা ভাষণ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড়।

Irfan Patahan on Ramesh Bidhuri: সংসদে বিজেপি সাংসদের ঘৃণা ভাষণ নিয়ে যা বললেন তারকা ক্রিকেটার ইরফান পাঠান
Photo Credits: FB

সংসদে দাঁড়িয়ে বিরেধী দলের সাংসাদকে নিয়ে করা বিজেপি সাংসদ রমেশ বিধুরীর ঘৃণা ভাষণ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড়। সংসদে আঙুল তুলে বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরী বলতে থাকেন, 'ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।' এরপর তিনি সাংসদ আলিকে, 'মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া' বলেন যখন তিনি এই সব কুকথা বলছেন, সংসদের টিভির সরাসরি সম্প্রচারে শোনা যায় তাঁর এই 'ঘৃণা ভাষণ'।

যা নিয়ে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের ছোট্ট ইঙ্গিতপূর্ণ টুইট, প্ররোচনা বন্ধ না হলে, সেটা ফ্যাশান হয়ে দাঁড়ায়। মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কমেন্ট্রির ফাঁকে এই টুইটটি করেন ইরফান পাঠান।

দেখুন পাঠানের টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).