আইপিএল ২০২৩-এ প্রায় তিন বছর পর আইপিএলের ফ্যান পার্কে ফিরতে চলেছে। কোভিড-১৯ মহামারীর কারণে আইপিএল ফ্যান পার্কগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০১৯ সালের পরে এটি ফিরছে ২০টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৫ টি শহরে। বিসিসিআই, আইপিএলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টকে দেশ-বিদেশে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে এই পরিকল্পনা শুরু হয়েছিল এবং ২০২৩ সালের টাটা আইপিএলেও একই ধরনের ভাবনা দেখা যাবে। এই তালিকায় রয়েছে সুরাট, মাদুরাই, কোটা, হুবলি, দেরাদুনের মতো শহর। এই ফ্যান পার্কগুলি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেট ভক্তদের জন্য একটি রোমাঞ্চকর এবং বিনোদনমূলক কমিউনিটি-ভিউয়ের অভিজ্ঞতা প্রদান করার প্রতিশ্রুতি দেয়। প্রতি সপ্তাহান্তে পুরো টুর্নামেন্ট জুড়ে পাঁচটি ফ্যান পার্ক থাকবে। ১ এবং ২ এপ্রিল কৃষ্ণনগরে এবং ১৩ ও ১৪ তারিখ কোচবিহারে আসছে আইপিএল ফ্যান পার্ক।
দেখুন আইপিএল ফ্যান পার্কের সম্পূর্ণ তালিকা
IPL 2023 fan park list pic.twitter.com/QDBoNaTuLO— Abhishek Kumar (@abhishek_itmi) March 30, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)