Shah Rukh Khan at Kolkata: মাঝরাতে তিলোত্তমায় হাজির শাহরুখ খান, বৃষ্টিস্নাত কলকাতার উন্মাদনা তুঙ্গে
গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর এই বছরের আইপিএল-এর প্রথম ম্যাচের হোস্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর বনাম আরসিবি। শনিবার ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় দেখা যাবে কিং খানকে।
কলকাতায় পা শাহরুখ খানের (Shah Rukh Khan)। শুক্রবার রাতে দমকল বিমানবন্দরে নামলেন কিং খান। বিমানবন্দর চত্বর তখন ভক্তদের উচ্ছ্বাস, উন্মাদনায় ফেটে পড়ছে। কলকাতাবাসীকে নিরাশ করলেন না বাদশা। নিজের চেনা স্টাইলে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে, উড়ন্ত চুমু ছুঁড়ে তবেই গাড়িতে উঠলেন শাহরুখ। আজ শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)। গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর এই বছরের আইপিএল-এর প্রথম ম্যাচের হোস্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর বনাম আরসিবি। শনিবার ইডেনে (Eden Gardens) উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় দেখা যাবে কিং খানকে। সেই কারণেই আগের রাতে কলকাতায় চলে এসেছেন শাহরুখ।
শুক্র রাতেই দমদম বিমানবন্দরে নামলেন শাহরুখঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2025 07:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

