IPL 2025 Google Doodle: শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল 2025, উদ্বোধনী ম্যাচের আগে গুগল ডুডলের বদল

আইপিএল ২০২৫-এর ওপেনিং ম্যাচ ঘিরে ক্রমশ উন্মাদনার পারদ চড়ছে অনুরাগীদের। বদলে গিয়েছে গুগল ডুডল। আইপিএল-এর উচ্ছ্বাস উপভোগ করছে গুগল সার্চ ইঞ্জিনও।

IPL 2025 Google Doodle: শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল 2025, উদ্বোধনী ম্যাচের আগে গুগল ডুডলের বদল
IPL 2025 Google Doodle (Photo Credits: Google)

IPL 2025: আজ শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। ক্রিকেটপ্রেমীরা সারা বছর যেন এই সময়টার অপেক্ষাই করেন। গত আইপিএল-এর চ্যাম্পিয়ন দল কেকেআর এবারের প্রথম ম্যাচের হোস্ট। প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি হবে কেকেআর বনাম আরসিবি। শুক্র রাতেই কলকাতায় এসেছেন শাহরুখ খান। ইডেনে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন কিং খান। পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল এবং দিশা পাটানি। দিন কয়েক ধরেই শহর জুড়ে সাজ সাজ রব। আইপিএল ২০২৫-এর ওপেনিং ম্যাচ ঘিরে ক্রমশ উন্মাদনার পারদ চড়ছে অনুরাগীদের। বদলে গিয়েছে গুগল ডুডল (Google Doodle)। আইপিএল-এর উচ্ছ্বাস উপভোগ করছে গুগল সার্চ ইঞ্জিনও। গুগল ডুডলের দুই পাখিকেও দেখা গিয়েছে ক্রিকেট খেলায় মেতে উঠতে।

আইপিএল ২০২৫ উদ্বোধনী ম্যাচ উদযাপন গুগল ডুডলেরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2025 08:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).