IPL 2023, Josh Little: আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চুক্তিবদ্ধ জশ লিটল

বাঁহাতি পেসার জোশ লিটলকে (Josh Little) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস (Gujarat Titans) ৪.৪ কোটি টাকায় দলে নেয়

IPL 2023, Josh Little: আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চুক্তিবদ্ধ জশ লিটল
Josh Little (Photo Credit: Cricket Ireland / Twitter)

শুক্রবার কোচিতে ২০২৩ সালের আইপিএল নিলামে, বাঁহাতি পেসার জোশ লিটলকে (Josh Little) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস (Gujarat Titans) ৪.৪ কোটি টাকায় দলে নেয়। তার বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা থেকে ৮.৮ গুণ বেশি দামে চুক্তি পেয়েছেন। লিটল আইপিএল চুক্তি অর্জনকারী প্রথম আইরিশ খেলোয়াড়। ২৩ বছর বয়সী লিটল ২০১৬ সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর থেকে তিনি দুটি ওয়ানডে এবং ৫৩টি আন্তর্জাতিক  টি-২০ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে ৪ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নজরে আসেন। আয়ারল্যান্ডের পক্ষে লিটলের সাম্প্রতিকতম বোলিং পরিসংখ্যানে আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক নেন। বৈশ্বিক টুর্নামেন্টে ষষ্ঠ বোলার এবং তার দেশের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক নেন এবং সামগ্রিকভাবে ১১ উইকেট নেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2022 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).