IND W vs ENG W, AUS W: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ভারতীয় মহিলা ক্রিকেট দলের

ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে সবাইকে মুগ্ধ করা বাঁ হাতি স্পিনার সাইকা ইশাক

IND W vs ENG W, AUS W: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ভারতীয় মহিলা ক্রিকেট দলের
Indian Test & ODI Team (Photo Credits: Female Cricket/ X)

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ডিসেম্বরে ভারতে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার টেস্টের দল ঘোষণা করা হলেও সাদা বলের দল পরে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন মহিলাদের প্রিমিয়ার লিগের (Women’s Premier League) প্রথম সংস্করণে সবাইকে মুগ্ধ করা বাঁ হাতি স্পিনার সাইকা ইশাক (Saika Ishaque)। এছাড়া এই দলে একদিকে রয়েছে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), দীপ্তি শর্মা (Deepti Sharma), জেমিমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। অন্যদিকে, মান্নাত কাশ্যপ (Mannat Kashyap), শ্রেয়ঙ্কা পাতিল (Shreyanka Patil) এবং তিতাস সাধুর (Titas Sadhu) মতো তারকারাও রয়েছেন। IND W vs ENG W Series: ভারত সফরের জন্য টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা ইংল্যান্ড মহিলাদের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 02, 2023 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).