India vs Bangladesh 1st Test Day 2: কুলদীপ-অশ্বিন জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ, ৫৮ রানে ফিরলেন অশ্বিন

এই জুটি অষ্টম উইকেটের জন্য ৯২ রান যোগ করেন এরপর, অশ্বিন ৫৮ রান করে আউট হন। অশ্বিনের টেস্ট কেরিয়ারে এটি ১৩-তম অর্ধশতক।

India vs Bangladesh 1st Test Day 2: কুলদীপ-অশ্বিন জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ, ৫৮ রানে ফিরলেন অশ্বিন
Ashwin and Kuldeep (Photo Credit: BCCI/ Twitter)

মেহেদী হাসান (Mehidy Hasan) শেষ পর্যন্ত আর অশ্বিন ও কুলদীপ যাদবের জুটি ভাঙেন। এই জুটি অষ্টম উইকেটের জন্য ৯২ রান যোগ করেন এরপর, অশ্বিন ৫৮ রান করে আউট হন। অশ্বিনের টেস্ট কেরিয়ারে এটি ১৩-তম অর্ধশতক। মেহেদী হাসানের বলে নুরুল হাসান (Nurul Hasan) স্টাম্প আউট করেন রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। অশ্বিনের আউট হওয়ার পরপরই তাইজুল ইসলাম (Taijul Islam) ৪০ রানে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) এলবিডাব্লিউ (LBW) করে দেন। প্রথম সেশনে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ৮৬ রানে ক্লিন বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন এবাদত হোসেন (Ebadot Hossain)। এরপর তিনি মাঠের বাইরে চলে গেলেও এই সেশনের শেষ পর্যায়ে ফিরে আসেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 15, 2022 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).