India Team at Practice, WTC Final: দেখুন, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল
অরুন্ডেল ক্যাসল ক্রিকেট ক্লাবে নেটে প্রস্তুতি নিচ্ছে ভারত
আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আর এক সপ্তাহও বাকি নেই। বিরাট কোহলি, উমেশ যাদব, শার্দূল ঠাকুরের মতো তারকারা ইংল্যান্ডের অরুন্ডেল ক্যাসল ক্রিকেট ক্লাবে নেটে দেখা গেল ফিল্ডিং-এর প্রস্তুতি নিতে। সেখানে দেখা যায় আইপিএলের নব তারকা যশস্বী জয়সওয়ালকেও। ফাইনালের প্রস্তুতির জন্য ইংলিশ কাউন্টি সার্কিটে সাসেক্সের হয়ে খেলা চেতেশ্বর পূজারাকেও অনুশীলনে দেখা গেছে ক্যাচিং প্র্যাকটিস করতে। ২০২৩ সালের আইপিএলে বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ সিরাজ, রবি অশ্বিনের মতো তারকারা ভাল ছন্দে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের বার ফাইনালে যে ট্রফি জিততে ব্যর্থ হয়েছিল, সিনিয়র ক্রিকেটাররা সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন।
দেখুন ভিডিও
Energy levels high 💪🏻
Upping the intensity with each session ahead of #WTC23 🙌#TeamIndia pic.twitter.com/q6IAORAkIz
— BCCI (@BCCI) June 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

