IND W vs AUS W Semi-Final: ভারতের দল থেকে ছিটকে গেলেন পূজা ভাস্ত্রাকর, জায়গা পেলেন স্নেহ রানা
বিসিসিআইয়ের অনুরোধে পূজার পরিবর্ত হিসেবে অফস্পিন বোলিং অলরাউন্ডার স্নেহ রানাকে (Sneh Rana) অনুমোদন দিয়েছে আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০২৩ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না ভারতীয় মহিলা পেসার পূজা ভাস্ত্রাকর (Pooja Vastrakar)। বিসিসিআইয়ের অনুরোধে পূজার পরিবর্ত হিসেবে অফস্পিন বোলিং অলরাউন্ডার স্নেহ রানাকে (Sneh Rana) অনুমোদন দিয়েছে আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি। ২৪টি টি-টোয়েন্টিসহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রানা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রিজার্ভের অংশ ছিলেন। ভাস্ত্রাকর ভারতের গ্রুপ পর্বের সকল খেলায় অংশ নেন এবং এ পর্যন্ত টুর্নামেন্টে ৪৪.৫ বোলিং গড়ে ২টি উইকেট লাভ করেন। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, 'গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শ্বাসকষ্টজনিত ইনফেকশনের কারণে বাদ পড়েছেন এই ক্রিকেটার।'
UPDATE 🚨 - Pacer Pooja Vastrakar has been ruled out due to an upper respiratory tract infection!
The Event Technical Committee of the ICC Women’s T20 World Cup 2023 has approved @SnehRana15 as a replacement for Pooja Vastrakar in the India squad! #T20WorldCup | #TeamIndia pic.twitter.com/NKiTvp22Hn
— BCCI Women (@BCCIWomen) February 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2023 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

