IND vs PAK, IBSA World Games 2023: পুরুষ বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান
শনিবার এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
ভারতীয় দৃষ্টিহীন পুরুষ ক্রিকেট দল শুক্রবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে আইবিএসএ ওয়ার্ল্ড গেমস ২০২৩-এর ফাইনালে উঠেছে। আজ ভারতের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে আটকে রেখে ১৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এ দিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। ৯ ওভারে ২ উইকেটে ৬২ রানে একরকম বেঁধে রাখে বাংলাদেশকে। এরপর ১৪৫ রান তাড়া করতে নেমে সুনীল রমেশ ও নরেশভাই বালুভাই টুমদার ৬৮ রানের পার্টনারশিপের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শনিবার এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গত সপ্তাহে লিগ পর্বে পাকিস্তানের কাছে ১৮ রানে হারের প্রতিশোধ নিতে মরিয়া ভারত। IBSA World Games: বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেটের ফাইনালে উঠে ইতিহাস ভারতের মহিলা দলের
🚨India will face Pakistan in the finals 🤩🔥#IBSA2023 #INDvsPAK #TeamIndia #CricketTwitter pic.twitter.com/QvcSV6144V
— InsideSport (@InsideSportIND) August 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2023 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

