IND vs NZ 1st T20I Result: ২১ রানে ভারতকে হারিয়ে টি-২০ সিরিজের সূচনা করল নিউজিল্যান্ড
প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ৩৫ বলে ৫২ রান এবং ড্যারিল মিচেল (Daryl Mitchell) ৩০ বলে অপরাজিত ৫৯ রান করেন। এরপর ১৫ রানে ৩ উইকেট হারানোর পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ব্যাটে ভর করে ৫১ বলে ৬৮ রানের জুটি গড়েন।
ভারত সফরে প্রথম জয়ের মুখ দেখল কিউইরা। ধোনির শহরে নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সূচনা করল ২১ রানের জয় দিয়ে। প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ৩৫ বলে ৫২ রান এবং ড্যারিল মিচেল (Daryl Mitchell) ৩০ বলে অপরাজিত ৫৯ রান করেন। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২২ রানে ২টি, কুলদীপ যাদব (Kuldeep Yadav) ২০ রানে ১টি, শিবম মাভি (Shivam Mavi) ১৯ রানে ১টি এবং অর্শদীপ সিং (Arshdeep Singh) ৫১ রানে ১টি উইকেট নেন। অর্শদীপের শেষ ওভারে ২৭ রান দিলে ম্যাচে চাপে পড়ে যায় ভারত। এরপর ১৫ রানে ৩ উইকেট হারানোর পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ব্যাটে ভর করে ৫১ বলে ৬৮ রানের জুটি গড়েন। তবে হাফসেঞ্চুরির ঠিক আগে প্রথমে সূর্যকুমারের এবং পরের ওভারেই পাণ্ড্যর উইকেট পড়ে যায়। পরে টি-টোয়েন্টিতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াশিংটন। ২৮ বলে ৫০ রান করেন তিনি। এরপর ৯ উইকেটে ১৫৫ রানেই থেমে যায় ভারত।
A fighting fifty for Washington Sundar, but New Zealand go 1-0 up in the series with a convincing win ?#INDvNZ | ? Scorecard: https://t.co/gq4t6IPNlc pic.twitter.com/3sdxwDRhfJ
— ICC (@ICC) January 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

