IND vs AUS Nagpur Test Day 2, Tea Break: রোহিত- জাদেজা পার্টনারশিপে ভর করে ভারতের ৪৯ রানের লিড

রোহিত শর্মা টেস্ট কেরিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে হাফসেঞ্চুরির জুটি গড়েন তিনি। এই মুহূর্তে ভারতের স্কোর ২২৬/৫

IND vs AUS Nagpur Test Day 2, Tea Break: রোহিত- জাদেজা পার্টনারশিপে ভর করে ভারতের ৪৯ রানের লিড
IND vs AUS Nagpur Test 2023 (Photo Credit: ICC/ Twitter)

লাঞ্চের পরই বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে আউট করে টেস্ট ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই টড মারফির চতুর্থ শিকার হন কোহলি। এরপর অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের বলে সূর্যকুমার যাদবের আউট হয়ে ফিরে যান। রোহিত শর্মা টেস্ট কেরিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে হাফসেঞ্চুরির জুটি গড়েন তিনি। এই মুহূর্তে ভারতের স্কোর ২২৬/৫। রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মার ব্যাটে ভর করে ভারত প্রথম দিন নিজেদের স্কোরিং রেট ধরে রেখেছে। ১০৪ বলে ৪২ রানের জুটির পর মারফির শিকার হন তারা। দিনের প্রথম ১০ ওভারেই ১০০ পেরিয়ে যায় ভারত। অশ্বিন ৬২ বলে ২৩ রান করার পর চেতেশ্বর পূজারাও মারফির বলে আউট হন। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে রোহিত ৮৫ এবং কোহলি ১২ রান করেছিলেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).