IND vs AUS 5th Test 2025 Day 2 Live Score Updates: লড়াইয়ে থাকা স্টিভ স্মিথকে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণা, লাঞ্চ বিরতিতে স্কোর ১০১ রানে ৫ উইকেট

IND vs AUS 5th Test 2025 Day 2 Live Score Updates: লড়াইয়ে থাকা স্টিভ স্মিথকে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণা, লাঞ্চ বিরতিতে স্কোর ১০১ রানে ৫ উইকেট
India Vs Australia 5th Test Day 2 (Photo Credit:X@BCCI)

ভারতীয় জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ৫ টেস্ট ম্যাচের বর্ডার- গাভাস্কার ট্রফির পঞ্চম এবং শেষ ম্যাচটি খেলা হচ্ছে সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। গত ৩জানুয়ারী (শুক্রবার) ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে খেলতে নেমে  গতকাল দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৯/১। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে এসে ১৫ রানে লাবুসেনের উইকেট , ৩৫ রানে কনস্টাস এবং ৩৯ রানে ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া দল। এরপর ওয়েবস্টারকে সঙ্গী করে স্টিভ স্মিথ প্রথম ইনিংসে রানের গতিকে কিছুটা সচল রাখলেও লাঞ্চ সেশনের আগে পঞ্চম ধাক্কা খায় অজি শিবির। স্টিভ স্মিথকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন পঞ্চম টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার স্কোর ১০১ রানে ৫ উইকেট।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).