IND vs AUS 4th Test Day 2, Stumps: অশ্বিনের দাপটে ৪৮০ রানে শেষ অজি ইনিংস, বিনা উইকেট খুইয়ে শুভমন-রোহিত ক্রিজে

রোহিত শর্মা- ১৭* (৩৩) এবং শুভমান গিল- ১৮*(২৭); স্কোর-৩৬/০ উসমান খোয়াজা- ১৮০ (৪২২) এবং ক্যামরেন গ্রিন - ১১৪ (১৭০); স্কোর-৪৮০

IND vs AUS 4th Test Day 2, Stumps: অশ্বিনের দাপটে ৪৮০ রানে শেষ অজি ইনিংস, বিনা উইকেট খুইয়ে শুভমন-রোহিত ক্রিজে
Ravi Ashwin, BGT 2023 (Photo Credit: ICC/ Twitter)

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেটের সুবাদে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে ব্যাট করতে আসেন ভারতের ওপেনার শুভমন এবং অধিনায়ক রোহিত। এই জুটি ৩৬ রান করে ক্রিজে রয়েছেন। এখনও ভারত ৪৪৪ রানে পিছিয়ে। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছলেন অনায়াসে। লাঞ্চের পরের সেশনে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের উইকেটও তুলে নেন অশ্বিন। ৪২২ বলে ১৮০ রান করা উসমান খাজাকে আউট করেন অক্ষর প্যাটেল। টড মারফিকে আউট করে অশ্বিন পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এরপর নাথান লায়নকে ষষ্ঠ উইকেটে তুলে নেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).