IND Tour of WI 2023 Media Rights: ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের ডিজিটাল স্বত্ব পেল জিও সিনেমা

সাতটি ভাষায় পাওয়া যাবে এই সিরিজ

IND Tour of WI 2023 Media Rights: ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের ডিজিটাল স্বত্ব পেল জিও সিনেমা
IND vs WI (Photo Credit: Twitter)

ভায়াকম ১৮-এর মালিকানাধীন জিও সিনেমা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের ডিজিটাল স্বত্ব অধিগ্রহণের ঘোষণা করেছে। এর অর্থ দুটি টেস্ট ম্যাচ, তিনটি একদিবসীয় ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে তারা। যদিও ফ্যানকোডেরও টুর্নামেন্টের জন্য সাব-লাইসেন্সিং চুক্তি রয়েছে এবং সিরিজটি সম্প্রচার করবে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে ১২ জুলাই। ডোমিনিকায় প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট হবে ত্রিনিদাদে। এই টেস্ট সিরিজ দিয়েই ২০২৩-২৫ সালের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে চলেছে ভারত। ২৭ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বার্বাডোজ ও ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। আগামী ৩ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর গায়ানায় দুটি ম্যাচ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2023 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).