ICC ODI Rankings: ওয়ানডে বিশ্বকাপের আগে শীর্ষে বাবর আজম-মহম্মদ সিরাজ, সেরা দশে বাকী যারা

সর্বশেষ আপডেটে পাকিস্তান অধিনায়কের থেকে মাত্র ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছেন গিল

ICC ODI Rankings: ওয়ানডে বিশ্বকাপের আগে শীর্ষে বাবর আজম-মহম্মদ সিরাজ, সেরা দশে বাকী যারা
Babar Azam & Mohammed Siraj on Top of ICC ODI Ranking (Photo Credits: X)

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবর আজমের দিকে ক্রমাগত এগিয়ে আসছেন ভারতীয় তারকা শুভমন গিল। সর্বশেষ আপডেটে পাকিস্তান অধিনায়কের থেকে মাত্র ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছেন গিল তাঁর এখন মোট রেটিং পয়েন্ট ৮৪৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দু'টি ম্যাচে গিলের ব্যাট থেকে এসেছে ১৭৮ রান। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আগে এটিই মূলত শেষ র‍্যাঙ্কিং কারণ কাল থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান পাওয়ার লড়াই বাবর ও গিলের মধ্যে বিশ্বকাপের ছয় সপ্তাহ ধরে চলবে। ব্যাটিং তালিকায় সেরা দশে ভারতের হয়ে আর রয়েছেন শুধু বিরাট কোহলি। এদিকে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ছয় উইকেট নিয়ে শীর্ষে উঠেছিলেন সিরাজ। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছেন তিনি। ICC World Cup 2023 All Squads: ঘোষিত বিশ্বকাপের সব দেশের স্কোয়াড! কোন দলে এলেন কারা? দেখে নিন এক নজরে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 28, 2023 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).