Highest Test Partnership, On This Day in Cricket: ২০০৬ সালে আজকের দিনেই আসে মাহেলা-সাঙ্গাকারার টেস্টে ৬২৪ রানের জুটি

সেদিন মাহেলার সংগ্রহে ছিল ৩৭৪ রান এবং তাঁর সঙ্গী কুমার সাঙ্গাকারা সংগ্রহ করেছিলেন ২৮৭ রান

Highest Test Partnership, On This Day in Cricket: ২০০৬ সালে আজকের দিনেই আসে মাহেলা-সাঙ্গাকারার টেস্টে ৬২৪ রানের জুটি
Kumar Sangakkara & Mahela Jayawardene (Photo Credit: ICC/ Twitter)

সর্বকালের সবচেয়ে বড় টেস্ট পার্টনারশিপ আসে আজকের দিনেই ২০০৬ সালে। মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রানের জুটি গড়েন। ভেঙ্গে ফেলেন তাদের স্বদেশীদের রেকর্ড। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে সনথ জয়াসুরিয়া ও রোশন মহানামার ৫৭৬ রান জুটির রেকর্ড। সেই টেস্টে তাঁরা দু'জনেই প্রায় তিন দিন ব্যাট করেছিলেন। সেখানে ব্যক্তিগত রেকর্ড হিসেবে মাহেলা জয়াবর্ধনে দ্বিতীয় শ্রীলঙ্কান যিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, সেদিন তাঁর সংগ্রহে ছিল ৩৭৪ রান এবং তাঁর সঙ্গী কুমার সাঙ্গাকারা সংগ্রহ করেছিলেন ২৮৭ রান। এরপর বোলিংয়ে মুথাইয়া মুরালিধরন বাকি কাজটি করেছিলেন, ম্যাচে তাঁর ঝুলিতে ছিল দশ উইকেট। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ইনিংস ও ১৫৩ রানে জয়ী হয়। Mohammad Rizwan: ২৪ ঘণ্টায় ১৪ হাজার কিমি সফর! দুই মহাদেশে ভিন্ন ফরম্যাটে অবিশ্বাস্য অর্ধশতক মহম্মদ রিজওয়ানের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 29, 2023 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).