Hasim Amla Retirement: কোচিং কেরিয়ারে মন দিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর হাশিম আমলার
২০২২ সালে কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তির শেষ মরশুমে সারেকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আমলা। কয়েক মাস আগে এমআই কেপ টাউনে (MI Cape Town) ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন।
দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা (Hasim Amla) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ৩৯ বছর বয়সী ব্যাটিং কিংবদন্তি সারে কান্ট্রি ক্লাবকে (Surrey Country Club) জানিয়েছেন, ২০২৩ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাদের হয়ে খেলবেন না তিনি। ২০২২ সালে কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তির শেষ মরশুমে সারেকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আমলা। কয়েক মাস আগে এমআই কেপ টাউনে (MI Cape Town) ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন। ২০১৯ একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অভিযান শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন আমলা। একই বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিকেবেরহায় (Gqeberha) অনুষ্ঠিত টেস্টের পর তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন। তিনি ২০১৩ এবং ২০১৪ সালে বিদেশী খেলোয়াড় হিসাবে কাউন্টিতে প্রতিনিধিত্ব করেছিলেন। এর আগে ডার্বিশায়ার (Derbyshire), হ্যাম্পশায়ার (Hampshire), নটিংহ্যামশায়ার (Nottinghamshire) ও এসেক্সের (Essex) হয়ে খেলেছেন তিনি। এছাড়াও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতায় কোয়া-জুলু নাটাল (Kwa-Zulu Natal), ডলফিনস (Dolphins) ও কেপ কোবরাসের (Cape Cobras) প্রতিনিধিত্ব করেছেন।
#SouthAfrica opener #HashimAmla, who has joined MI Cape Town as a batting coach for SA20, announced his retirement as player from all forms of cricket.
Read: https://t.co/FBgcoPyvWY@amlahash pic.twitter.com/3m780B7Ee2
— IANS (@ians_india) January 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

