Harshal Patel, RCB Podcast: 'এমনও সময় এসেছে, প্রতিদিন তিন-চারবার কেঁদেছি', হর্ষল প্যাটেলের মনের কথা

আমি কোয়ারেন্টাইনে ছিলাম। আমি আমার ভাগ্নি ও ভাগ্নে এবং বাড়ি ফিরে আসা সবার সঙ্গে কথা বলছি। আমি তাদের কাছে যেতে চেয়েছিলাম, তাদের জড়িয়ে ধরতে চেয়েছিলাম এবং তাদের সাথে কাঁদতে চেয়েছিলাম

Harshal Patel, RCB Podcast: 'এমনও সময় এসেছে, প্রতিদিন তিন-চারবার কেঁদেছি', হর্ষল প্যাটেলের মনের কথা
Harshal Patel on RCB Podcast Season 2 (Photo Credit: IANS/ Twitter)

হর্ষল প্যাটেল তাঁর ৩২ বছরের জীবনে দেখেছেন দুটি বিশাল বিপরীত দিক - চূর্ণবিচূর্ণ বিষাদ আর অবিকৃত সুখ। হর্ষলের বড় বোন গত বছরের শুরুতে মারা যান। কিন্তু, একটা মুহূর্ত আনন্দময় ছিল, যখন তিনি তার পরিবারে এক পুত্রসন্তানকে স্বাগত জানান। আরসিবি-র পডকাস্ট সিজন ২-তে অংশ নিয়ে হর্ষল জানান, কীভাবে তিনি জীবন ও কেরিয়ারে চরম পরিস্থিতির মোকাবিলা করেছেন। তিনি জানান, "আমার বোন যখন মারা গেল, তখন আমি এক সপ্তাহ শোকে কাতর ছিলাম। ৯ এপ্রিল ২০২২ তিনি মারা যান। আমি কোয়ারেন্টাইনে ছিলাম। আমি আমার ভাগ্নি ও ভাগ্নে এবং বাড়ি ফিরে আসা সবার সঙ্গে কথা বলছি। আমি তাদের কাছে যেতে চেয়েছিলাম, তাদের জড়িয়ে ধরতে চেয়েছিলাম এবং তাদের সাথে কাঁদতে চেয়েছিলাম। কিন্তু আমরা এটা ফোনে করছিলাম, কারণ এটাই একমাত্র বিকল্প ছিল। এরপর সাতদিন পর আমার ছেলে জন্ম নেয়।" তিনি আরও যোগ করেন, "এমনও সময় এসেছে, যখন আমার ঘরে হয়তো প্রতিদিন তিন-চারবার কেঁদেছি। আর তখন আমি আমার ছেলেকে ফেসটাইমে দেখতে পেতাম এবং অত্যন্ত আনন্দিত হতাম। "

দেখুন হর্ষলের সম্পূর্ণ পডকাস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 11, 2023 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).