Happy Birthday Gautam Gambhir:ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের আজ ৪৩ তম জন্মদিন, বিসিসিআই শেয়ার করল জন্মদিনের শুভেচ্ছা

Happy Birthday Gautam Gambhir:ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের আজ ৪৩ তম জন্মদিন, বিসিসিআই শেয়ার করল জন্মদিনের শুভেচ্ছা
Gautam Gambhir (Photo Credit: @SPORTYVISHAL/ X)

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ এবং প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীরের আজ ৪৩তম জন্মদিন । ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ( 2007 World Twenty20) এবং ২০১১ সালের একদিনের বিশ্বকাপ (2011 Cricket World Cup) জয়ী দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর।  এছাড়াও তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৭ তম লোকসভার সদস্য ছিলেন। এমনকি তিনি তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্সের জন্য ২০১৯ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পেয়েছেন যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

গৌতম গম্ভীর তার বিস্ফোরক ব্যাটিং এবং তার ক্যারিয়ার জুড়ে ক্রিকেটের গভীর অধ্যয়নের জন্য সারা বিশ্বে পরিচিত। এছাড়াও, গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২০১২ এবং ২০১৪ সালে দুইবার আইপিএল শিরোপা জিতেছিল। প্রাক্তন তারকার জন্মদিনে, বিসিসিআই তার অর্জনগুলি তুলে ধরে একটি বিশেষ পোস্ট শেয়ার করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).