First Man to Score Double Hundred in ODI: একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশত রান সচিনের, ১৩ বছর আগে আজকের দিনেই (দেখুন ভিডিও)

শেহবাগ দ্রুত বিদায় নিলে তরুণ দীনেশ কার্তিককে মাঠে আসেন। এরপর সচিন ও কার্তিক দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়েন।

First Man to Score Double Hundred in ODI: একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশত রান সচিনের, ১৩ বছর আগে আজকের দিনেই (দেখুন ভিডিও)
First Double Hunderd in Men's ODI by Sachin Tendulkar (Photo Credit: Twitter)

দু'দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট মাঠে ভারতীয়দের প্রত্যাশার আলো হয়ে ২০১০ সালের এই দিনে গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ম্যাচে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দ্বিশত রানের রেকর্ড গড়লেন সচিন রমেশ তেন্ডুলকর। শেষ ওভারে চার্ল ল্যাঙ্গেভেল্টের বলে এক রান নিয়ে ওয়ানডে ফরম্যাটে প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা ভক্তদের উত্তেজনাপূর্ণ পরিবেশের অবসান ঘটিয়ে  সচিন এই কৃতিত্ব অর্জন করেন। সেদিন খেলার আর এক কিংবদন্তির সঙ্গে জুটি বেঁধে বীরেন্দ্র সহবাগের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন  সচিন। তবে ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। শেহবাগ দ্রুত বিদায় নিলে তরুণ দীনেশ কার্তিককে মাঠে আসেন। এরপর  সচিন ও কার্তিক দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়েন। আইসিসি আজকের দিনে সেই ভিডিও পোস্ট করে সেই সময়ের কথা মনে করিয়ে দেয়।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).