Tawhid Hridoy Century, BPL 2024: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম শতক এল তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে
বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন হৃদয়
তৌহিদ হৃদয়ের (Tawhid Hridoy) সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL 2024) সপ্তম ম্যাচে পঞ্চম জয়ে দুর্দান্ত ঢাকাকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫৩ বলে সেঞ্চুরি করা হৃদয় অবশেষে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৭ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলে এক বল বাকি থাকতেই ঢাকার চ্যালেঞ্জিং ১৭৫ রানের টার্গেট তুলে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন হৃদয়। বিপিএলে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। তার সেঞ্চুরিটি অবশ্য চলতি বিপিএলে প্রথম। তাঁর জয়সূচক শতক দলকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছে। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ৭ ম্যাচে ১০ হলেও নেট রান রেটের কারণে প্রথম দুই দল এই মুহূর্তে শীর্ষ দুইয়ে রয়েছে। CSK New Sponsor Etihad Airways: চেন্নাই সুপার কিংসের নয়া স্পনসর ইতিহাদ এয়ারওয়েজ
First Hundred of BPL T20, 2024 | Tawhid Hridoy🔥💯#BPL | #cricketfans | #BPL2024 pic.twitter.com/BoxUIOEOOl
— Bangladesh Cricket (@BCBtigers) February 9, 2024
দেখুন ভিডিও
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 10, 2024 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

