RCB Fans Celebration Videos: অবশেষে আইপিএল জয় আরসিবির, আবেগে ভাসল সারা দেশের ফ্যানরা; দেখুন ভিডিও

আরসিবি তাদের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয় করে ইতিহাস গড়েছে। যা দল এবং তাদের ভক্তদের জন্য একটি স্বপ্নের মতো মুহূর্ত। আরসিবির (RCB) এই এতদিনের অপেক্ষার পর জয়ের পর দেশজুড়ে তাদের ভক্তরা উন্মাদনা নিয়ে উদযাপন শুরু করে

RCB Fans Celebration Videos: অবশেষে আইপিএল জয় আরসিবির, আবেগে ভাসল সারা দেশের ফ্যানরা; দেখুন ভিডিও
RCB Fans Celebration (Photo Credit: @MSKumar143/ X)

RCB Fans Celebration Videos: এটি নিয়ে কোনো বিতর্ক নেই যে বিরাট কোহলি (Virat Kohli) বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট তারকাদের একজন। তিনি তার অসাধারণ ধারাবাহিকতা দিয়ে বছরের পর বছর ধরে একটি বিশাল ফ্যানবেস তৈরি করেছেন। জীবনে তার সব থাকলেও আইপিএলে তার দলের কোনও ট্রফি ছিল না। গতকাল (৩ জুন) আরসিবি তাদের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয় করে ইতিহাস গড়েছে। যা দল এবং তাদের ভক্তদের জন্য একটি স্বপ্নের মতো মুহূর্ত। আরসিবির (RCB) এই এতদিনের অপেক্ষার পর জয়ের পর দেশজুড়ে তাদের ভক্তরা উন্মাদনা নিয়ে উদযাপন শুরু করে। বিশেষত, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ এই জয় ভক্তরা রাস্তাতে বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠে। আতশবাজি দিয়ে সেলিব্রেশনের ভিডিওগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানেও সেখানকার কিছু ভিডিও তুলে ধরা হল। Vijay Mallya on RCB Win: আরসিবির আইপিএল জয়ে পোস্ট বিজয় মালিয়া, মনে করালেন তরুণ বিরাটের কথা

আইপিএল জয়ে আবেগে ভাসল সারা দেশের আরসিবির ফ্যানরা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2025 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).