ICC Women’s World Cup Qualifiers 2025: আইসিসি মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা
বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আইসিসি বাছাইপর্বে আয়োজক পাকিস্তান খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে। আগামী ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও এলসিসিএ মাঠে ছয় দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে
ICC Women’s World Cup Qualifiers 2025: আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের (ICC Women’s World Cup Qualifiers) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান দল। গত বছর আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া পেস অলরাউন্ডার ফাতিমা সানা (Fatima Sana) ৫০ ওভারের ইভেন্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আইসিসি বাছাইপর্বে আয়োজক পাকিস্তান খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে। আগামী ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও এলসিসিএ মাঠে ছয় দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১১ এপ্রিল এলসিসিএ মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তান খেলবে। ১৪ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে তারা। আগামী ১৭ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৯ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশের বিপক্ষে। NZ vs PAK 5th T20I Live Scorecard: হাসান নওয়াজের লজ্জার রেকর্ড! কিউইদের সামনে ধরাশায়ী পাকিস্তান
আইসিসি মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান দল
🚨 @imfatimasana to lead Pakistan in ICC Women's World Cup Qualifier 🚨
🗓️ The tournament set to be held in Lahore will begin on 9 April 🏏#BackOurGirls pic.twitter.com/lQPBpQHm2R
— Pakistan Cricket (@TheRealPCB) March 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

