England VS West Indies, 2nd T20 Match: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ উইকেটে জয়, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল
ব্রিস্টলে রবিবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৪ উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রান তারা পেরিয়ে যায় ৯ বল বাকি থাকতেই। প্রথম ম্যাচে ২১ রানে জিতেছিল তারা। দ্বিতীয় ম্যাচেও ৪ উইকেটে জিতে সিরিজ পকেটে নিয়ে নিল ইংল্যান্ড।
ইংল্যান্ডের জার্সিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে সবশেষ ম্যাচ খেলেছিলেন উড। ২০ মাস পর জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে নেমে দারুণ বোলিংয়ে ২৫ রান খরচায় ২ শিকার ধরলেন তিনি। জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার। আর ম্যান অব দা ম্যাচ হয়েছেন লুক উড। ম্যাচে ৫০ এর গন্ডি টপকাতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেছেন তার সতীর্থ জনসন চার্লস ও ইংল্যান্ডের জস বাটলার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার, সাউথ্যাম্পটনে।
England power past West Indies to clinch an unassailable lead in the T20I series 💥#ENGvWI 📝: https://t.co/0LbYwTi9QT pic.twitter.com/53ce0k4qv0— ICC (@ICC) June 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

