England Squad, Ashes 2023: এজবাস্টন ও লর্ডস টেস্টের জন্য অ্যাশেজ দল ঘোষণা ইংল্যান্ডের
আয়ারল্যান্ড টেস্ট দিয়ে ৯ মাস পর মাঠে ফেরা বেয়ারস্টো উইকেটকিপিং করবেন
চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলকে প্রথম দুই অ্যাশেজ টেস্টের জন্য ধরে রেখেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জশ টাঙ্গ দলে জায়গা ধরে রেখেছেন। লর্ডস টেস্ট থেকে ছিটকে যাওয়া জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনকেও দলে রাখা হয়েছে। অ্যান্ডারসনের নেতৃত্বে ইংল্যান্ডের পেসারদের একটি শক্তিশালী গ্রুপে রয়েছেন ব্রড, মার্ক উড, ম্যাথু পটস ও ক্রিস ওকস। আয়ারল্যান্ড টেস্ট দিয়ে ৯ মাস পর মাঠে ফেরা বেয়ারস্টো উইকেটকিপিং করবেন। লর্ডসে দারুণ ফর্মে থাকা জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট এবং বেন ডাকেটকে ফের দেখা যাবে মুখ্য চার ব্যাটসম্যান হিসেবে। অধিনায়কের ভূমিকায় থাকবেন বেন স্টোকস।
The 16 players to take on the Aussies at Edgbaston and Lord's 🏴🏏
Bring it on. #Ashes pic.twitter.com/ndlxpGsqm4
— England Cricket (@englandcricket) June 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

