ENG Squad, ENG vs WI Series: বিশ্বকাপ সফর শেষ হতেই ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা ইংল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের দলে বিশ্বকাপে অংশগ্রহণকারী মাত্র ছয়জন খেলোয়াড় রয়েছে।
পাকিস্তানকে ৯৩ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করার মাত্র ১২ ঘণ্টা পর ডিসেম্বরে ক্যারিবিয়ান সফরের জন্য নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করল ইংল্যান্ড। আগামী ৩ থেকে ৯ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের দলে বিশ্বকাপে অংশগ্রহণকারী মাত্র ছয়জন খেলোয়াড় জস বাটলার (Jos Buttler), গাস অ্যাটকিনসন (Gus Atkinson), হ্যারি ব্রুক (Harry Brook), ব্রাইডন কার্সে (Brydon Carse), স্যাম কারান (Sam Curran) ও লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন, যার মধ্যে ওয়ানডেতে প্রথমবার খেলবেন ওলি পোপ (Ollie Pope), জন টার্নার (John Turner) ও জশ টং (Josh Tongue)। এছাড়া আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ১২ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তবে ওয়ানডে বিশ্বকাপের মঈন আলী (Moeen Ali) টি-২০ দলে স্থান ধরে রেখেছেন, তবে বাদ দাওয়িদ মালান (Dawid Malan)। IND W vs ENG W Series: ভারত সফরের জন্য টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা ইংল্যান্ড মহিলাদের
The men's squads for England's tour to the West Indies 🏴
◾ Six players in the ODI group remain from the World Cup
◾ Uncapped seamers Tongue and Turner in both squads pic.twitter.com/aSP23kE0jv
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 12, 2023 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

