Hardik Pandya's Magic, IND vs PAK: ভারত-পাক ম্যাচে বলে মন্ত্র ফুঁকে ইমামকে আউট করলেন হার্দিক? (দেখুন ভিডিও)
বল করার আগে বলে চুমু খেতে অথবা কিছু একটা বলতে দেখা যায় হার্দিককে
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের ম্যাচে হার্দিকের জাদুকরী ইনিংসের দৌলতে দ্বিতীয় উইকেট পেল টিম ইন্ডিয়া। ইমাম-উল-হকের (Imam-ul-Haq) ব্যাটের এজে বল লেগে চলে যায় কিপার রাহুলের হাতে যে কারণে তিনি ফিরে যেতে বাধ্য হন। ঘটনাটি ঘটে যখন টসে জিতে রোহিত পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। ১৩ ওভারের আগে ইমামকে ক্রিজে দেখা যায় দারুণ ফর্মে। সাবলীলভাবে বাউন্ডারি মারছিলেন তিনি পেসারদের বলে। এরপরই বরোদায় জন্মগ্রহণকারী ক্রিকেটার আসেন বল করতে এবং ইমাম তাঁকেও পয়েন্ট অঞ্চলের উপর বাউন্ডারি মারেন, এরপর পরের বল করার আগে বলে চুমু খেতে অথবা কিছু একটা বলতে দেখা যায় হার্দিককে। তারপরই আচমকা বাঁ-হাতি ড্রাইভ করতে গিয়ে অফস্টাম্পের বাইরে ভুল শট মেরে আউট হয়ে যান পাক ওপেনার ইমাম-উল-হক। ছটি চার মেরে ৩৬ রানে আউট হয়ে যান তিনি। National Anthem at Narendra Modi Stadium: অপূর্ব দৃশ্য! নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত গাইলেন এক লক্ষ ভারতীয় সমর্থক (দেখুন ভিডিও)
দেখুন ভিডিও
Hardik pandya saying something to the ball before wicket 😂😂#indvspak2023 #INDvPAK #CWC23 #CWC2023 #HardikPandya #ViratKohli𓃵 #RohitSharma𓃵 #Gill #ShubmanGill pic.twitter.com/HtRGyUipMt
— Rohit (@mummidirohit) October 14, 2023
দেখুন ছবি
Hardik Pandya ne ball par mantar phoonk kar out kia hai Imam ko wrna toh honhi rha tha...😂#INDvsPAK #PakistanCricketTeam #BabarAzam #Imamulhaq #Pandya #Siraj #NationalAnthem #Toss #ShubmanGill #ViratKohli #Shaheen #ShadabKhan #Bumrah #Abdullah #AbdullahShafiq #CWC2023 pic.twitter.com/bIHQmowYd2
— Naimal (@naimal_imtiaz) October 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 14, 2023 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

