Devon Conway, ZIM Tri Nation Series 2025: জিম্বাবয়ে ত্রিদেশীয় সিরিজে ফিন অ্যালেনে পরিবর্তে ডেভন কনওয়ে
ডেভন কনওয়ে (Devon Conway) চোটের শিকার ফিন অ্যালেনের (Finn Allen) পরিবর্তে দলে জায়গা করেছেন। অ্যালেন ২০২৫ সালের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) মরসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলার সময় পায়ে চোট পান। যদিও কনওয়ে এক বছরেরও বেশি সময় ধরে কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচে অংশ নেননি
Devon Conway, ZIM Tri Nation Series 2025: নিউজিল্যান্ড জিম্বাবয়ে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের জন্য টি২০ দল থেকে বাদ পড়ার এক সপ্তাহ পরে, ডেভন কনওয়ে (Devon Conway) চোটের শিকার ফিন অ্যালেনের (Finn Allen) পরিবর্তে দলে জায়গা করেছেন। অ্যালেন ২০২৫ সালের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) মরসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলার সময় পায়ে চোট পান। যদিও কনওয়ে এক বছরেরও বেশি সময় ধরে কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচে অংশ নেননি তবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যান। তিনি সম্প্রতি এমএলসিতে টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ১৩৫ রান করেছেন ১২৭.৩৫ স্ট্রাইক রেটে। তিনি ছাড়া দলে আসা অন্য ব্যাটসম্যান হলেন মিচেল হে (Mitchell Hay) এবং টিম রবিনসন (Tim Robinson)। এছাড়া অলরাউন্ডার জেমস নিশামকেও (James Neesham) দলে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড বুধবার (১৪ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ZIM Tri Nation T20I Series 2025: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবয়ে; একনজরে সূচি, স্কোয়াড এবং সরাসরি সম্প্রচার
ফিন অ্যালেনে পরিবর্তে ডেভন কনওয়ে
🚨 BREAKING 🚨
Devon Conway has replaced Finn Allen in the T20I tri-series against South Africa and Zimbabwe, starting on July 14. ✅#Cricket #Conway #T20I #Conway pic.twitter.com/3IVpPmVrTN
— Sportskeeda (@Sportskeeda) July 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 13, 2025 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

