Deepti Sharma, WPL 2023: মহিলা প্রিমিয়ার লিগে দীপ্তি শর্মাকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করল ইউপি ওয়ারিয়র্স

ভারতের মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য দীপ্তি পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়ে ২০২৩ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে জায়গা করে নিতে সাহায্য করে।

Deepti Sharma, WPL 2023: মহিলা প্রিমিয়ার লিগে দীপ্তি শর্মাকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করল ইউপি ওয়ারিয়র্স
Deepti Sharma as UP Warriorz Vice Captain (Photo Credit: Female Cricket/ Twitter)

মহিলা প্রিমিয়ার লিগের প্রথম আসরে ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) সহ-অধিনায়ক হিসেবে দীপ্তি শর্মার নাম ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা দীপ্তি উদ্বোধনী নিলামে ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারদের মধ্যে ছিলেন। ভারতের মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য দীপ্তি পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়ে ২০২৩ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে জায়গা করে নিতে সাহায্য করে। দীপ্তি কিয়া সুপার লীগের ওয়েস্টার্ন স্টর্ম (Western Storm), ডব্লিউবিবিএলের সিডনি থান্ডার (Sydney Thunder), দ্য হান্ড্রেডের বার্মিংহাম ফিনিক্স (Birmingham Phoenix) এবং লন্ডন স্পিরিট (London Spirit) এর মতো মহিলাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সার্কিটের বিভিন্ন দলের অংশ ছিলেন। ২০১৬ সালে এই ফরম্যাটে অভিষেক হওয়া দীপ্তি টি-টোয়েন্টিতে ৯২টি ম্যাচ খেলেছেন এবং ১০২টি উইকেট নিয়ে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেন এছাড়া টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরিসহ ৯৪১ রানের কাছাকাছি রান করেছেন তিনি।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2023 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).