Danish Kaneria on IND vs PAK: 'ইশ্বর নিষ্ঠুরতার বিপক্ষে', ভারত-পাক ম্যাচের পর নাম না নিয়েই রিজওয়ানকে কটাক্ষ দানিশ কানেরিয়ার

দানিশ তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পরের বার জয় মানবতাকে সমর্পণ করো, ইশ্বর নিষ্ঠুরতাকে সমর্থন করেন না।

Danish Kaneria on IND vs PAK: 'ইশ্বর নিষ্ঠুরতার বিপক্ষে', ভারত-পাক ম্যাচের পর নাম না নিয়েই রিজওয়ানকে কটাক্ষ দানিশ কানেরিয়ার
Danish Kaneria on Md Rizwan's Gaza Tweet (Photo Credits: X)

চলতি বিশ্বকাপে গতকাল ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ১৫১ রানে ২ উইকেট থাকার পর মাত্র ৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান, যে রান অতি সহজেই তিন উইকেট খুইয়ে তুলে নেয় ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখে ভারত। ব্যাটিং বোলিং দুই বিভাগেই পাকিস্তান নিজেকে ভারতের থেকে অনেক বেশী অক্ষম প্রমাণ করে। এরপরই পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria) নাম না নিয়েই রিজওয়ানকে কটাক্ষ করেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পরের বার জয় মানবতাকে সমর্পণ করো, ইশ্বর নিষ্ঠুরতাকে সমর্থন করেন না।' সাম্প্রতিক পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের (Muhammad Rizwan) দুরন্ত শতরানের সুবাদে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের টার্গেট তুলে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে শরীরে ব্যথার সাথে লড়াই করে রিজওয়ান যে অবিশ্বাস্য ইনিংসটি খেলেন সেটি গাজায় (Gaza) চলমান যুদ্ধে নিহতদের জন্য উৎসর্গ করেছিলেন। Wasim Akram Criticizes, IND vs PAK: 'কোহলির সঙ্গে বাবরের মাঠে দেখা করা উচিত হয়নি', বিরাটের থেকে পাক অধিনায়কের অটোগ্রাফ নেওয়ায় ক্ষুন্ন ওয়াসিম আক্রম

দেখুন রিজওয়ানের টুইট

দেখুন দানিশ কানেরিয়ার টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 15, 2023 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).