CSK, IPL 2023: মুকেশ চৌধুরীর পরিবর্ত হিসেবে আকাশ সিংহের নাম ঘোষণা চেন্নাই সুপার কিংসের
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন আকাশ সিং
বৃহস্পতিবার আহত পেসার মুকেশ চৌধুরির পরিবর্তে আকাশ সিংহকে দলে নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গত মরসুমে আইপিএলে অভিষেক হওয়া ও ১৬টি উইকেট নেওয়া মুকেশ স্ট্রেস ফ্র্যাকচারের জন্য টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসর থেকে ছিটকে পড়েছেন। আহমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের মরসুমের সূচনার প্রাক্কালে এই ঘোষণা করা হয়। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন আকাশ সিং। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ২০ লক্ষ টাকার বিনিময়ে চেন্নাইয়ে যোগ দেবেন তিনি। সিসন্দা মাগলার পর দ্বিতীয় চেন্নাই সুপার কিংসের পরিবর্ত হিসেবে যোগ দেওয়া ক্রিকেটার আকাশ সিংহ।
Charging up our pace cartel with all that young potential! Welcome to the pride, Akash! ⚡🦁#WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/vgd4CeKpGN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2023 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

