Buttler Gifts PoM to Fan: দক্ষিণ আফ্রিকায় ফ্যাফের দলের বিপক্ষে নায়ক বাটলার, ম্যাচ সেরার ট্রফি দিলেন ছোট্ট ভক্তকে

মাঠে এক ছোট্ট মেয়ে বাটলারের থেকে অটোগ্রাফ চাইলে তিনি তাঁকে নীল রঙের বাকেট হ্যাটের সঙ্গে নিজের প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিও দিয়ে দেন

Buttler Gifts PoM to Fan: দক্ষিণ আফ্রিকায় ফ্যাফের দলের বিপক্ষে নায়ক বাটলার, ম্যাচ সেরার ট্রফি দিলেন ছোট্ট ভক্তকে
Jos Buttler Gifts PoM Trophy (Photo Credit: Paarl Royals/ X)

ইংল্যান্ডের সাদা-বলের অধিনায়ক জস বাটলারের (Jos Buttler) অপরাজিত ৭০ রানের সুবাদে পার্ল রয়্যালস (Paarl Royals) তাদের অপরাজিত জয়ের ধারা ধরে রেখেছে। গতকাল এসএ২০ লিগের খেলায় জোবার্গ সুপার কিংসকে ৭ উইকেটে পরাজিত করে ম্যাচ সেরা হয়েছেন জস বাটলার। এরপর মাঠে এক ছোট্ট মেয়ে বাটলারের থেকে অটোগ্রাফ চাইলে তিনি তাঁকে নীল রঙের বাকেট হ্যাটের সঙ্গে নিজের প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিও দিয়ে দেন। এই ভিডিও পার্ল রয়্যালস তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে সুপার কিংস শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়লে আর নিজেদের উদ্ধার করতে পারেনি এবং ১৩৪ রানে অলআউট হয়ে যায়। তাড়া করতে নেমে উইহান লুবের সঙ্গে ৫০ বলে ৮৭ রানের জুটি গড়েন বাটলার। তার ৩৭ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে দলকে শীর্ষে নিয়ে যান। Rohit Sharma Stump Mic Audio Clip: 'ইতিমধ্যেই দুটো শূন্য আছে' আম্পায়ারকে কি বললেন রোহিত; দেখুন ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 18, 2024 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).