Ben Stokes, IPL 2023: অ্যাশেজের প্রস্তুতি নিতে আইপিএল আগেই ছেড়ে দেওয়ার ইঙ্গিত বেন স্টোকসের

এই বছর আইপিএল নিলামে ১৬.২৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) আসেন বেন স্টোকস। যার ফলে নিলামে যুগ্ম তৃতীয় সবচেয়ে দামি ক্রিকেটার হন তিনি।

Ben Stokes, IPL 2023: অ্যাশেজের প্রস্তুতি নিতে আইপিএল আগেই ছেড়ে দেওয়ার ইঙ্গিত বেন স্টোকসের
England Captain Ben Stokes (Photo Credit: England Cricket/ Twitter)

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও অ্যাশেজের জন্য প্রস্তুতির জন্য আইপিএল মাঝ পথে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস (Rising Pune Supergiant) থেকে যাত্রা শুরু করেন বেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ২০১৮ থেকে ২০২১ অবধি খেলেছেন স্টোকস। এই বছর আইপিএল নিলামে ১৬.২৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) আসেন বেন স্টোকস। যার ফলে নিলামে যুগ্ম তৃতীয় সবচেয়ে দামি ক্রিকেটার হন তিনি। আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৩। শেষ হবে ২৮ মে। এদিকে ইংল্যান্ডের খেলা শুরু ১ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দিয়ে। এরপর ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 23, 2023 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).