Beau Webster Half Century: নিজের ডেবিউ ম্যাচে অর্ধ শতরান বিউ ওয়েবস্টারের, তবে স্বস্তিতে নেই অজিরা

Beau Webster Half Century: নিজের ডেবিউ ম্যাচে অর্ধ শতরান বিউ ওয়েবস্টারের, তবে স্বস্তিতে নেই অজিরা
Beau Webster Half Century (Photo Credit: X@ESPNAusNZ)

সিডনিতে দ্বিতীয় দিনের শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বোলিং আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনকে ফেরান জসপ্রীত বুমরা। এরপরই মহম্মদ সিরাজ মাত্র ৪ বলের মধ্যেই ফেরান স্যাম কন্টাস এবং ট্রাভিস হেডকে। ভারতীয় শিবিরকে অস্বস্তিতে রেখেছিলেন মডার্ন মাস্টার স্টিভ স্মিথ। দলের ভরাডুবির মাঝেও দুর্দান্ত কিছু শট খেলেন। এরপর তাঁকে আর ক্যারিকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা।এরই মাঝে  নিজের ডেবিউ ম্যাচে নিজের অর্ধ শতরান পূরণ করে ফেলেন বিউ ওয়েবস্টার।  ৯২ বলে ৫টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে ওয়েবস্টার একদিক ধরে রাখলেও অজি ইনিংসে পতন হচ্ছে নিয়মিত। খবর লেখা অবধি স্কোর ১৬৪ ৮উইকেটে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).