SL U17 vs BAN U17: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে রওনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল

বাংলাদেশের কিশোর ক্রিকেটের এই সফরের রওনা হওয়ার একটি পোস্ট শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট। সেখানে জানানো হয়েছে এই সিরিজের স্পনসর হয়েছে প্রাইম ব্যাঙ্ক। ২৪, ২৬ ও ২৮ নভেম্বর তিনটি ওয়ানডেকে সামনে রেখে বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।

SL U17 vs BAN U17: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে রওনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল
BAN U17 Captain at Jersey Unveil Event (Photo Credit: Bangladesh Cricket/ X)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। বাংলাদেশের কিশোর ক্রিকেটের এই সফরের রওনা হওয়ার একটি পোস্ট শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট। সেখানে জানানো হয়েছে এই সিরিজের স্পনসর হয়েছে প্রাইম ব্যাঙ্ক। ২৪, ২৬ ও ২৮ নভেম্বর তিনটি ওয়ানডেকে সামনে রেখে বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে এই সাদা বলের সিরিজের পর আগামী ২ থেকে ৪ ডিসেম্বর এবং ৭ থেকে ৯ ডিসেম্বর দুটি তিন দিনের ম্যাচ খেলবে। এই সফরের সবগুলি ম্যাচই আয়োজিত হবে গলের স্টেডিয়ামে। বাংলাদেশের এই তরুণ দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে রয়েছেন আব্দুল করিম জুয়েল, ব্যাটিং কোচ হিসেবে তুষার ইমরান এবং পেস বোলিং কোচ হিসেবে হাসিবুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মিরপুরে বিসিবি প্রধানের উপস্থিতিতে এই দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। Shakib Al Hasan: বাংলাদেশের জার্সিতে ফেরা নিয়ে কি বললেন সাকিব আল হাসান?

রওনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).