Bangladesh T-20 Squad, BAN vs ENG: ৮ বছর পর ফের বাংলাদেশ দলে ডাক পেলেন রনি তালুকদার, দলে এলেন আর কোন নতুন ক্রিকেটার

টি-২০ দলে তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম দলে প্রথমবার ডাক পেয়েছেন। তবে সবচেয়ে বড় চমক ৩২ বছর বয়সী রনি তালুকদারের ২০১৫ সালের পর টি-২০ দলে ফিরে আসা

Bangladesh T-20 Squad, BAN vs ENG: ৮ বছর পর ফের বাংলাদেশ দলে ডাক পেলেন রনি তালুকদার, দলে এলেন আর কোন নতুন ক্রিকেটার
Bangladesh Cricket Team (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-২০ দলে তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম দলে প্রথমবার ডাক পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ১২ ইনিংসে পাঁচটি অর্ধ-শতক করার সুবাদে দলে প্রথম বার জায়গা করতে পেরেছেন তৌহিদ হৃদয়। তবে সবচেয়ে বড় চমক ৩২ বছর বয়সী রনি তালুকদারের ২০১৫ সালের পর টি-২০ দলে ফিরে আসা। সদ্য শেষ হওয়া বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন তালুকদার। ১৩ ম্যাচে ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৪২৫ রান সংগ্রহ করেছেন তিনি। বাঁহাতি স্পিনার তানভীরও বিপিএলে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে দলে ডাক পেয়েছেন। তিন ম্যাচের একদিবসীয় সিরিজের পর ৯ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

দেখুন বাংলাদেশের সম্পূর্ণ দল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 09:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).