BAN W & AUS W Meet BAN PM: দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন হিলির অজি মহিলা দল
সভায় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। মহিলা ক্রিকেটারদের উপহার দেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। গতকাল বিকেলে বাংলাদেশের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এক সংবাদ সম্মেলনে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুসারে, শেখ হাসিনা বলেন, তাঁর সরকার খেলাধুলার প্রতি আন্তরিক এবং সবসময় খেলাধুলার উন্নয়নে উৎসাহিত করে। সভায় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। মহিলা ক্রিকেটারদের উপহার দেন প্রধানমন্ত্রী। পরে মহিলা ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি। ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় উপস্থিত ছিলেন। গত ১৭ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ মহিলা দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। BAN Captain Gifts Jamdani to AUS Captain: হিলিকে বাংলা শিখিয়ে ঢাকাই জামদানি-কাঁচের চুড়ি উপহার নিগার জ্যোতির
দেখুন ছবি
The Hon’ble Prime Minister Sheikh Hasina met members of the Australia and Bangladesh women’s teams and the Acting High Commissioner of Australia in Bangladesh Nardia Simpson at her official residence today ( April 3, 2024).#BCB #Cricket #womenscricket #BangladeshCricket pic.twitter.com/FUxp37lXVW
— Bangladesh Cricket (@BCBtigers) April 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2024 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

